Brand : Girls Paradise
এটি ১০০% পিওর মসলিন কাপড়ের একটি প্রিমিয়াম শাড়ি। অনেক পেজে অরগাঞ্জা কাপড়কে মসলিন বলে চালিয়ে দিলেও, এই পিওর মসলিন শাড়িটি চেনার উপায় হলো এটি শরীরের সাথে একদম লেপটে থাকবে এবং কোনোভাবেই ফুলে থাকবে না।
শাড়িটির ডিজাইন মূলত করা হয়েছে যারা লাইট বা হালকা কাজ পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে। হালকা ও স্নিগ্ধ ফিরোজা রঙের জমিনে পুরো শাড়ি জুড়ে গোলাপ ফুলের মতো বড় বড় মোটিফের সুন্দর কাজ রয়েছে। এই ফ্লোরাল মোটিফগুলো প্রথমে নিখুঁত এমব্রয়ডারি করা হয়েছে এবং তার উপর গর্জিয়াস সিকোয়েন্স ও কাটচুপির ফিনিশিং দেওয়া হয়েছে। শাড়িটির নিচের অংশে ভারী ও চমৎকার কাজ থাকার কারণে এটি পরলে দারুণ ফল বা শেপ তৈরি করে। এর সাথে ম্যাচিং ব্লাউজ পিস দেওয়া আছে, যার স্লিভসেও (হাতা) চমৎকার কারুকাজ করা রয়েছে।